• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

জমি অধিগ্রহণে আটকে ১৬ কোটি টাকার সেতু

মাগুরা প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর ১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি প্রায় দুই বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় চালু করা যাচ্ছে না সেতুটি। ফলে পাশের পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন দুই উপজেলার মানুষ ও যানবাহন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেতুটির নির্মাণকাজ শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় দক্ষিণ পাশের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর মূল অবকাঠামো এবং উত্তর পাশের মাগুরা অংশের সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। তবে দক্ষিণ পাশে শালিখা উপজেলার আড়পাড়া বাজার অংশে জমি অধিগ্রহণ জটিলতায় ২৩৫ মিটার সংযোগ সড়কের নির্মাণকাজ থমকে আছে। ফলে নতুন সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চে ফটকি নদীর ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু ও মাগুরা সদর অংশের সংযোগ সড়কের কাজ শেষ হয় ২০২৪ সালে। তবে শালিখা উপজেলার আড়পাড়া বাজার অংশের জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এ কারণে দক্ষিণ পাশের সংযোগ সড়ক নির্মাণ আটকে রয়েছে।

এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন মাগুরা-যশোর ও ঢাকা-খুলনাগামী অসংখ্য দূরপাল্লার বাসসহ শত শত ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে। নতুন সেতু চালু না হওয়ায় পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এসব যানবাহনকে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

সেতুর দক্ষিণ পাশে আড়পাড়া বাজারের মুদিদোকানি অলোক রায় বলেন, তাঁর দুই শতাংশ জমি সেতুর সংযোগ সড়কের মধ্যে পড়েছে। সরকার জমি অধিগ্রহণ করে ন্যায্যমূল্য দিলে তাঁর কোনো আপত্তি নেই।

আরও পড়ুন

মা-মেয়েকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

মাগুরা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর মূল অংশের নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। তবে স্থানীয় প্রশাসন আড়পাড়া অংশের জমি অধিগ্রহণ করে বুঝিয়ে না দেওয়ায় সংযোগ সড়কের কাজ করা সম্ভব হয়নি।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, সেতুর মূল অবকাঠামো ও মাগুরা অংশের সংযোগ সড়ক নির্মাণ শেষ হয়েছে। আড়পাড়া অংশের জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলে সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

যে আই

  • সেতু
  • জমি অধিগ্রহণ
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
বরিশালে পাঁচ বছরেও কাটেনি সেতুর দুর্ভোগ
বরিশালে পাঁচ বছরেও কাটেনি সেতুর দুর্ভোগ
ছয় বছরেও শেষ হয়নি পাংশার গড়াই সেতুর কাজ
ছয় বছরেও শেষ হয়নি পাংশার গড়াই সেতুর কাজ
নেপালে আবারও ভয়াবহ বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু
নেপালে আবারও ভয়াবহ বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X